ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ বলাখাল বাজারে বোগদাদ ও আইদি বাসের স্টপেজ উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

Chandpur Tribune
জুন ১২, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য জনাব মো. ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহজাহান হাজীগঞ্জের বলাখাল বাজারে ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী বিলাসবহুল ‘বোগদাদ পরিবহন’ এবং ‘আইদি পরিবহন’ এর স্টপেজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

বলাখাল বাজার এলাকায় যাত্রী সাধারণের যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও নিরাপদ করার লক্ষ্যে এই স্টপেজ দুটি চালু করা হয়েছে। দীর্ঘদিনের এই দাবি পূরণের ফলে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

উদ্বোধনকালে প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “বলাখাল বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি আজ পূরণ হলো। বোগদাদ ও আইদি বাসের স্টপেজ চালু হওয়ার ফলে এই এলাকার মানুষ এখন সহজেই চাঁদপুর, কুমিল্লা,ঢাকায় যাতায়াত করতে পারবেন। আমরা এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও জনগণের সুবিধার্থে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জনাব আহাম্মেদ জিয়াউর রহমান মাননীয় জেলা প্রশাসক চাঁদপুর। জনাব মো. ইবনে আল জায়েদ হোসেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

হাজীগঞ্জ থানা পুলিশের ইনচার্জ জনাব মো. আব্দুল মান্নান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো.আবুল খায়ের হাজীগঞ্জ পৌরসভা বিএনপি’র আহবায়ক এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বলাখাল বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলে এই জনমুখী উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।