চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
(১০ মে ২০২৬) জাতীয় ক্রীড়া পরিষদ-এর ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক টিটন খীশার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। গতকাল রাতে কমিটি প্রকাশ হয়েছে সাংবাদিকদের জানিয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম। সদস্য হিসেবে রয়েছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ মোঃ ফয়সাল খন্দকার-কে কমিটির সদস্য করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক এমদাদ হোসেন খান।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত এডহক কমিটির মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে এবং উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
