ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে বৃদ্ধা মায়ের ভরনপোষণ না দিয়ে মারধর করার অভিযোগে ছেলে কারাগারে

Chandpur Tribune
জুন ৯, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে মায়ের ভরণ-পোষণ না দেওয়া ও মারধর করার অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামের ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার সকালে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার।
অভিযুক্ত আবু ইউছুফ পাটোয়ারী উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।
জানা গেছে, বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দিয়ে বিভিন্ন সময়ে মায়ের সাথে আচরণ খারাপ করে আসছিলেন ছেলে আবু ইউছুফ পাটোয়ারী। সবশেষ গত মঙ্গলবার (০২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হত্যার উদ্দ্যেশ্যে বৃদ্ধ মা শেফালী বেগমকে মারধর করেন তিনি। এতে তিনি গুরুতর আহত হন।
সোমবার আবু ইউছুফের বোন রোকেয়া বেগম অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইনে (২০১৩) একটি অভিযোগ দায়ের করেন এবং ওই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।