বজ্রসহ বৃষ্টিপাতের সময়ে চাঁদপুরের ফরিদগঞ্জে নবী হোসেন মিজি (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন মিজি ওই গ্রামের নোয়া বাড়ির মনির হোসেন মিজির ছেলে।
পেশায় দিনমজুর নবী হোসেন মিজির তিন মাস বয়সী ফারাজানা নামে এক কন্যা সন্তান রয়েছে।
গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. জিলন জানান, আজ জুমার নামাজের আগে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময়ে নবী হোসেন মিজি পাশের ভোটাল গ্রাম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির ধানক্ষেতের পাশ দিয়ে বাড়ির কাছাকাছি এলে বজ্রাঘাতে তিনি লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
