চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু সুফিয়ান মজুমদার (রানা)।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়টির জন্য চার সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়। এ কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পান মো. আবু সুফিয়ান মজুমদার (রানা)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পদাধিকারবলে সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তার,জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি আবদুর রহমান।
জানা যায়,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১০) ধারা অনুযায়ী উল্লিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে এডহক কমিটি গঠন করা হয়েছে। স্মারক জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন কার্যকর থাকবে।
সভাপতি মনোনীত হওয়ায় এক প্রতিক্রিয়ায় মো. আবু সুফিয়ান মজুমদার (রানা) বলেন, “ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।
এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
এদিকে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল আবু সুফিয়ান রানার সভাপতি মনোনয়নে সন্তোষ প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন।
