ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে দুই শতাধিক অসহায় পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

Chandpur Tribune
জুন ১, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার দরিদ্র, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়দের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ সমাজ গঠনে সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। জনগণের সমর্থন ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নের এই ধারা বজায় রাখতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আফতাবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।