ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
নভেম্বর ৬, ২০২৪ ৪:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উওরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উওরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।

 

গত ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকার পতনের পর ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার নব্বই এর দশকের নামকরা অভিনেত্রী।

১৯৭০ সালে জন্মগ্রহণ করেন শমী। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। সে হিসেবে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনোদন সর্বশেষ