ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বড়কুল পশ্চিম ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

হাজীগঞ্জ প্রতিনিধি
মে ২৫, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুশৃঙ্খল পরিবেশে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তালিকাভুক্ত ১৩৭১ জন উপকারভোগীরা উপস্থিত হয়ে তাদের বরাদ্দকৃত চাল গ্রহণ করেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল,ইউপি সদস্য আশেক আলী,আব্দুল মান্নান, আবু নাছের সুমনসহ ইউপি সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল বলেন,“সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে।

ঈদকে সামনে রেখে এই সহায়তা অসহায় পরিবারের জন্য অনেক উপকারে আসবে। উপকারভোগীরাও সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।