ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দেশগাঁও হাই স্কুলের সভাপতি হলেন বিল্লাল চেয়ারম্যান

হাজীগঞ্জ প্রতিনিধি
মে ২৫, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী দেশগাঁও জয়নাল আবেদীন হাই স্কুলের সভাপতি হলেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ বিল্লাল হোসাইন।

রবিবার (২৪ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক প্রেরিত এক পত্রের আলোকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মোহাম্মদ বিল্লাল হোসাইনকে বিদ্যালয়ের সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মনোনিত শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিত অভিভাবক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম।

জানা গেছে, বিদ্যালয়ের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪(১০) ধারা অনুসারে উল্লেখিত ব্যাক্তিগনের সমন্বয়ে এ স্মারক ইস্যু তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।

এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়টিতে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে মোহাম্মদ বিল্লাল হোসাইন তাঁর দায়িত্ব পালনে শিক্ষক, অভিভাবক, স্থানীয় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।