চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ালী গ্রামের বাসিন্দা মোঃ জাকির হোসেন মিয়াজি (৪৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২১ মে রাত ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজার নামাজ পশ্চিম বড়ালী এলাকার আছিয়া ও আব্দুল মতিন জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ওলামায়ে কেরাম, সুধীজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
