ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Chandpur Tribune
মে ২০, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পানিতে পড়ে মো. রেজাউল করিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত রেজাউল করিম শাহরাস্তি থানার উয়ারুক স্টেশন অফিস স্টেশন এলাকার রাড়া আনোয়ার গাজী বাড়ীর প্রবাসী মো. ওমর ফারুকের ছেলে।

এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।