ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু

শাহজাহান খাঁন, হাজীগঞ্জ
মে ১৯, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে।

জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার সকালে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল্লাহ পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ভূমি কর্মকর্তা।

তিন দিনব্যাপী এ মেলায় সাধারণ মানুষের জন্য পৃথক সেবামূলক স্টল স্থাপন করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এ সেবা কার্যক্রম।

মেলার স্টলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ই-নামজারির আবেদন, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপির আবেদনসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা ও তথ্য প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সহজলভ্য করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।