চাঁদপুর যাওয়ার সময় পথে পথে নেতাকর্মী এবং সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে তিনি দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করেন। সেখান থেকে শুরু চাঁদপুর পর্যন্ত মহাসড়কের পাশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখতে পান। এ সময় বিপুলসংখ্যক জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ইলিশের বাড়ি চাঁদপুর আসেন। পথে মহাসড়কের পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেয়।
প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য এবং উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক জনতা মহাসড়কের উপর অবস্থান নেয়। মহাসড়কের উপর লাখের অধিক নেতাকর্মী সমর্থক উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
