ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলবে মাদ্রাসার কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি

Chandpur Tribune
মে ১৪, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইসমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, ১৩ মে ছিল দাখিলের ইসলামের ইতিহাস পরীক্ষা। ঘিলাতলী মাদ্রাসা কেন্দ্রের নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে দেখতে পায় অনিয়মিত পরীক্ষার্থী দু’জনের প্রশ্ন আনা হয়নি। বিষয়টি সাথে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করেন কেন্দ্র সচিব মোঃ সফিকুল ইসলাম। ।পরে চাঁদপুর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে প্রায় সোয়া দশটার মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীদের হাতে দেয়া হয়।ওই দুইজন ছিলেন মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী।

এ ব্যাপারে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন,পরীক্ষা কেন্দ্রে যথাযতভাবে দায়িত্ব পালন না করায় এবং দায়িত্ব অবহেলার কারনে ওই মাদ্রাসার কেন্দ্র সচিব সফিকুল ইসলামকে তার পরীক্ষা সংশ্লিষ্ট সকল ধরনের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তবে ওই দু’জন পরীক্ষার্থীর কোনো সমস্যা হয়নি।যথারীতি তারা পরীক্ষা দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।