ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৩১ পিচ ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল ২০২৬ তারিখে অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই বেলায়েত উল্যাহ, এএসআই শহীদুল্লাহ ও এএসআই এরশাদ মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে।

এসময় শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব উপলতা এলাকার আঃ রেজ্জাক স্টোরের সামনে পাকা রাস্তা থেকে মোঃ আঃ করিম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতের কাছ থেকে ৩১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার পিতা মৃত নাজিম উদ্দিন ও মাতা মাজেদা বেগম। তার বাড়ি পূর্ব উপলতা (জমাদ্দার বাড়ি)।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নং-২৫, তারিখ- ২৫ এপ্রিল ২০২৬ এবং জি আর নং-৯৪। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।