ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ ও মতলব দক্ষিণে বিদ্যুৎস্পৃষ্টে নববধূ ও শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ২৫, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে নববধূ সুমাইয়া আক্তার ও মতলব দক্ষিণের ইসরাত জাহান ইমা নামে এক শিক্ষার্থীর বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয়েছে। 

হাজীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুমাইয়া আক্তার নামের ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়।

 

উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের কুড়লী মুন্সী বাড়িতে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

 

নিহত সুমাইয়া আক্তার ওই বাড়ির শরিফ হোসেনের স্ত্রী। ১০ মাস পূর্বে পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।

নিহতের বাবা মনির হোসেন বলেন, “দুপুরে খবর পেলাম সুমাইয়া বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। এ বিষয়ে কোনো অভিযোগ নেই তাদের।”

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে একই দিনে মতলব দক্ষিণ উপজেলায় ইসরাত জাহান ইমা নামের এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়।

উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে|

ইসরাত জাহান ইমা ওই গ্রামের তাজুল ইসলাম গাজীর নাতনি| সে নানার বাড়িতে থেকে নওগাঁও উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া করেন। মা রুমা বেগম প্রবাসী ও বাবা চট্টগ্রামে শ্রমিক হিসেবে কর্মরত।

প্রতিবেশীরা জানায়, তার নানা তাজুল ইসলাম ঘরের চালে পাতাসহ অন্যান্য আবর্জনা পরিষ্কার করার জন্য মই দিয়ে নাতনিকে ঘরে চালে উঠতে বলেন। ঘরের চালের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে চাল বিদ্যুদায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়, ইমা। গুরুতর আহত হয়ে নিচে পড়লে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়| আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।