ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৪৭৯

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ২১, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৭৯ জন শিক্ষার্থী। জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৭৫৬জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার মোঃ রহমত উল্লাহ।

তিনি বলেন, এইদিন এসএসসির ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। জেলার ৪৫ টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২০৭ জন পরীক্ষার্থী। দাখিলে ছিল কোরআন মাজিদ ও তাজভীদ পরীক্ষা। এতে ১৯ টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২১৮ পরীক্ষার্থী।

এছাড়া ভোকেশনাল এর ছিলো বাংলা দ্বিতীয় পত্র। এতে ১০ টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ৫৪ জন পরীক্ষার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।