ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি-সমমানের পরীক্ষায় চাঁদপুর অংশ নেবে ৭৪ কেন্দ্রে ৩০ হাজার ৭শ পরীক্ষার্থী

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১৭, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের সকল উপজেলা সদরের ৭৪ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৩০ হাজার ৭শ ৪৬ পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করবে। চাঁদপুরসহ সারাদেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলায় আগামি ২১ এপ্রিল এ পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে।

চলতি ২০২৬ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩০ হাজার ৭শ ৪৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ৭৪ টি।

চাঁদপুরে এসএসসি-সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় ৬ এ প্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে ৬ এপ্রিল এ তথ্য মতে- এ সব পরিসংখ্যান জানা গেছে। চাঁদপুরের ৮ উপজেলায় ৭৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৭ শ’ ৪৬ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৮ শ ৭ জন ও কেন্দ্র ৪৫ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ১ শ’ ৯১ জন এবং কেন্দ্র ১৯টি ও এসএসসি ভোকেশনাল ১০ টি কেন্দ্রে ১ হাজার ৭ শ’ ৪৮ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।