ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. নাঈম হোসেন পলোয়ান
এপ্রিল ১৬, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জ উপজেলার হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুছের সভাপতিত্বে এবং আরবি শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহমুদুল হাসান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ আদর্শ একাডেমির অধ্যক্ষ হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন পাটোয়ারী, সাবেক সুপার মাওলানা শাহ আলম, বাগাদি মাদ্রাসার আরবি শিক্ষক জাকির হোসেন, মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান, নেছার আহমেদ, আব্দুল কাদিরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎প্রধান অতিথির বক্তব্যে মো. মাহমুদুল হাসান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা নির্ভয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শিক্ষকরা তোমাদের যেভাবে প্রস্তুত করেছেন, সেই অনুযায়ী আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেবে।”

‎অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা মাদ্রাসার অধ্যক্ষকে সম্মাননা স্মারক প্রদান করে কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়া মাদ্রাসার পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‎অনুষ্ঠানের শেষে কালির বাজার খানকা শরীফের পীর সাহেব কেবলা হযরত মাওলানা তারগীব আহমেদ সিদ্দিকী জৈনপুরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

‎এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বছর হর্নি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে মোট ৫১ জন শিক্ষার্থী দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।