ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জাটকা ধরায় ১৬ জেলে আটক, ৯ জনের কারাদণ্ড

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১৬, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৬ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

 

কারাদণ্ডপ্রাপ্ত জেলের হলেন বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬), হেকমত আলী (২৫), রহমত উল্লাহ (৩০), আবুল বাশার গাজী (৪৫), মো. জাহিদ (১৮), মো. ছলেমান গাজী (১৮), রবিউল (১৮)। তাদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।

মিজানুর রহমান বলেন, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬ জন অসাধু জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক করা হয়। এ সময় ৪টি ইঞ্জিন চালিত কাঠের নৌকো, একটি বেহুন্দী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড সিসি কামরুল ইসলাম-সহ তার টিম ও নৌপুলিশ সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করেন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী। তিনি ২ জনকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা, ৩ জনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা, ৩ জনকে ১৫ দিনের জেল ও ২০০ টাকা করে জরিমানা এবং ১ জনকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।