ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের সাংবাদিক পুত্রের মৃত্যু

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১৬, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বালিথুবা সরদার বাড়ির (আড্ডা বাড়ি) বাসিন্দা।

 

নিহত আলমাছ সরদার ফরিদ চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ‘ইলশেপাড়’ পত্রিকার সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে আলমাছ সৌদি আরবে পাড়ি জমান। গত ২৪ মার্চ থেকে পরিবারের সাথে তাঁর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আলমাছের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। ফোনে জানানো হয়, ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

 

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, ‘মরদেহ দেশে ফেরত আনতে পরিবারের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।