ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১৬, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

তুমি নব নব রুপে এসো প্রাণে”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য বর্ষবরণ বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে হাজীগঞ্জ  ডিগ্রি কলেজে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হাজীগঞ্জ ডিগ্রি  কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীবৃন্দ ও কর্মচারীবৃন্দ বৈশাখী শোভাযাত্রা বের করে। এদিন সকালে প্রতিষ্ঠানের হল রুমে আলোচনা সভা ও পরে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন।

সভায় সহকারী অধ্যাপক তৌহিদা আকতার ও সহকারী অধ্যাপক মোঃ মাসুদুর রহমান এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন,পরিচালনা পর্ষদের সদস্য এস এম আকতার হোসেন,অভিভাবক সদস্য মিজানুর রহমান,এস এম সজীব,আব্দুল হান্নান।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক নাজমা আক্তার,সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান,সহকারী অধ্যাপক মোঃ সেলিম মিয়া,সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, প্রভাষক শাহ এমরান। এসময় উপস্থিত ছিলেন,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।