ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ১৯ দিনে চাঁদপুরে ৩০১ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৪ ৫:২০ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে পৃথক অভিযান চালিয়ে ১৯ দিনে ৩০১ জন জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৯৫৭ কেজি ইলিশ, ৬২ লাখ ৬৭ হাজার মিটার জাল ও ১০১টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

 

শুক্রবার (১ নভেম্বর) সকালে এসব তথ্য জানান নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

 

তিনি আরও জানান, চাঁদপুর জেলার নৌ পুলিশের ৬টি ইউনিট, কোস্টগার্ড ও মৎস্য বিভাগসহ ১৯ দিনে চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নদীতে মাছ ধরা অবস্থায় ৩০১ জেলেকে আটক করা হয়। এ সময় ৩৮টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১৭ জনকে ৭৩ হাজার টাকা জরিমানা এবং ৩৪ জন অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৯৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ৩৭টি এবং পুলিশের ওপর হামলায় একটি মামলা করা হয়। এ ছাড়া জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা

 

মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথক অভিযান চালাচ্ছে। মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।