ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১৪, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেছেন।

শোভাযাত্রাটি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন রঙিন পোশাক এবং মুখোশ পরে অংশগ্রহণ করেন।

 

শোভাযাত্রা শেষে ডাকাতিয়া নদীর তীরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান’ সহ প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।