ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে আড়াই লাখ মিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১৩, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

হাইমচর উপজেলায় অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার ভোরে অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিম তীরবর্তী নীলকমল ইউনিয়নের ইশানবালা বাজারে যৌথ অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, বাজারের জয়নাল আবেদীনের দোকান থেকে এসব কারেন্টজাল উদ্ধার করা হয়।

 

 

উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

জব্দকরা কারেন্টজাল রাতেই হাইমচরের নয়ানী কোস্টগার্ড আউটপোস্ট পন্টুন সংলগ্ন মাঠে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বারৈ-এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীন ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

প্রশাসন জানিয়েছে, মাছের অভয়াশ্রম ও জাটকা সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।