ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা সত্ত্বেও পয়লা বৈশাখ ঘিরে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরার মহোৎসব

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১৩, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

ইলিশের পোনা জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল মাসে চাঁদপুরের পদ্মা-মেঘনায় সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হলেও এ বছর জেলেরা তা মানছেন না। বিশেষ করে পয়লা বৈশাখ ঘিরে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরার মহোৎসব শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত সরেজমিন দেখা যায়, মেঘনা নদীর চাঁদপুর লঞ্চঘাট থেকে শুরু করে মতলব উত্তরের এখলাসপুর পর্যন্ত এলাকায় দ্রুতগামী ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেদের মাছ ধরার এই মহোৎসব চলছে। জেলেরা প্রকাশ্যে নদীতে নেমে মাছ ধরছেন এবং নদীর পাড়েই এসব মাছ বিক্রি করছেন।

বিশেষ করে সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত ইলিশের জন্য নদীতে নামছেন। অভিযোগ উঠেছে, এখানে বসবাসরত জেলেরাই বেশি নদী থেকে মাছ ধরে পাড়ে বিক্রি করছেন। সরেজমিনও এ অবস্থা দেখা গেছে। স্থানীয় লোকজনের দাবি, জেলেদের এই কার্যক্রম বন্ধে যদি জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করা হয়, তাহলে তাঁরা নদীতে নামতে পারবেন না।

 

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘আমরা অভিযান অব্যাহত রেখেছি। নদীতে নৌপুলিশ ও কোস্টগার্ড অভিযান করছে। জ্বালানি সংকটে আমাদের অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে এমন অভিযোগ ঠিক নয়।’

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।