ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নে অসহায় পরিবারকে জামায়াতের ঘর উপহার

নিজস্ব প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংগঠনটির পক্ষ থেকে ইউনিয়নের চারিয়ানি প্রধানীয়া বাড়ির বাসিন্দা অসহায় মোঃ ইসমাঈল মিয়ার পরিবারের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বচ্ছলতার কারণে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন ইসমাঈল মিয়া ও তার পরিবার। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের নজরে এলে তাদের উদ্যোগে নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে ডাঃ সাঈদুল হক পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে ঘরটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বাদশগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জনাব মোঃ মনির হোসেন, হাফেজ মোখলেসুর রহমান, শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।

এসময় তারা বলেন-সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করাই তাদের অন্যতম লক্ষ্য। তারা আরও বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

নতুন ঘর পেয়ে ইসমাঈল মিয়া ও তার পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।