ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে অটোরিকশা চালকের আত্মহত্যা

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১১, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে মো. মিজানুর রহমান (২৮) নামে দুই সন্তানের জনক বিষপান করে আত্মহত্যা করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে তিনি ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েন। শনিবার ভোরে পরিবারের সবার অগোচরে তিনি কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আজ সকালে কাউকে কিছু না জানিয়ে তিনি কীটনাশক পান করেন।

 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।