ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ শিশুর চিকিৎসায় পাশে দাঁড়ালো দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

শাহরাস্তি প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’ (DMKS)-এর উদ্যোগে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি ১০ই এপ্রিল ২০২৬ (শুক্রবার) বিকেলে সংস্থার নিজস্ব কার্যালয়ে সোহাগ নামের এক ব্যক্তির কন্যার জরুরি চিকিৎসা ও অপারেশন বাবদ নগদ ১৭,৫০০/- (সতের হাজার পাঁচশত) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংস্থার উপদেষ্টা জাকির হোসেন সোহাগ বলেন, “আমাদের লক্ষ্য হলো গ্রামের প্রতিটি মানুষের বিপদে পাশে দাঁড়ানো। সামান্য এই সহায়তা যদি একটি শিশুর জীবন বাঁচাতে ভূমিকা রাখে, তবেই আমাদের শ্রম সার্থক।

অনুষ্ঠানে সংস্থার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার রুবেল বলেন, “আর্ত-মানবতার সেবায় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সবসময় আপনাদের পাশে আছে এবং ইন শা আল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমরা চাই সমাজের বিত্তবানরা এই ধরণের মানবিক কাজে আরও এগিয়ে আসুক, যাতে কোনো মানুষ চিকিৎসার অভাবে কষ্ট না পায়।

সংস্থার এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা মনে করেন, এ ধরণের সামাজিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠন করতে।

উল্লেখ্য, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা দীর্ঘ দিন ধরে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং দুস্থ মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।