ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠত্বের সকল পুরস্কার হাজীগঞ্জ থানায়

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১১, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা পুলিশের মার্চ মাসের শ্রেষ্ঠত্বের প্রায় সকল পুরস্কারে পুরস্কৃত হয়েছে হাজীগঞ্জ থানা।

বৃহস্পতিবার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন, পুলিশ সুপার মো. রবিউল হাসান।

জানা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্মে উৎসাহ-উদ্দিপনা প্রদানে দেশের সকল জেলায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করে থাকেন পুলিশ সুপার। এর ধারাবাহিকতায় চাঁদপুরেও প্রতিমাসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় কর্মকর্তাদের মাঝে পুরস্কৃত করা হয়।

বৃহস্পতিবার মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার’সহ শ্রেষ্ঠত্বের চারটি পুরস্কার অর্জন করে হাজীগঞ্জ থানা। অপর পুরস্কারগুলো হলো, জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন মুন্না।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, পুরস্কার মানুষের কর্মস্পৃহা ও দায়িত্ব বাড়ায়। নিরাপদ পরিবেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা মাদক, ইভটিজিং’সহ সামাজিক অপরাধ প্রতিরোধে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।