শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রয়াত মো. জাকির হোসেন খানের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার (৮ এপ্রিল ২০২৬) বাদ আসর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রয়াত মো.জাকির হোসেন খানের সৃতিচারণ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মীর হেলাল, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, প্রচার সম্পাদক আহসান হাবীব পাটোয়ারী ও সহযোগী সদস্য হানিফ মিয়াজী।
অনুষ্ঠানে ফাতেহা পাঠ, দুরুদ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মো. শরিফুল ইসলাম ।
