ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সকলের সহযোগিতায় আধুনিক উন্নত চাঁদপুর গড়তে পারবো: নবাগত ডিসি আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ৫, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বক্তব্যে বলেন, আমাদের জ্বালানী তেল তেমন সংকট নেই। যারা জ্বালানী তেল মজুত করবে।

সেই সকল মজুতধারীর বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাবো। নদীতে জাটকা ইলিশ ধরা বন্ধ রয়েছে। যারা জাটকা ইলিশ ধরে তাদের বিরুদ্ধে অভিযান করবো। আমাদের সামনে এসএসসি পরীক্ষা রয়েছে। স্ন্দুরভাবে পরীক্ষা বাস্তবায়ন করার সকল ব্যবস্থা নেওয়া হবো। নকলের প্রতি আমরা জিরো টলারেন্স, নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা হবে। আপনারা বলেছেন, মিটিং সাংবাদিক থাকতে পারবে কিনা। কিছু কিছু মিটিংয়ে সাংবাদিক থাকা যায় না।

যারা কমিটির সদস্য (প্রেস ক্লাব) মিটিংয়ে সাংবাদিক থাকা যায়। আপনারা যদি চান প্রতিটা মিটিংয়ের প্রেস ব্রিফিং দিতে পারি। আমরা সরকারি চাকরিতে যারা আছি আমরা সবাই আপনাদের সার্বক্ষণিক অতিথি। আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে সততার সঙ্গে কাজ করবো এবং সততার সঙ্গে কাজ করে যেতে চাই। কোন নিউজ টিভির স্কলে যাওয়ার আগে যেন আমি জানতে পারি তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে পারবো।

তিনি বলেন, আমি পরিবেশ নিয়ে কাজ করব। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান দেওয়া হবে। পলিথিনের বিরুদ্ধে কাজ করা হবে। চাঁদপুর জেলার সংস্কৃতি খুবই শক্তিশালী। চাঁদপুরে বহু গুণী শিল্পী আছে। আমরা একসাথে মাদক, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ করবো। সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চাঁদপুর গড়তে পারব। জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকরা ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা রাখি।

সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. লুৎফর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি রহিম বাদশা, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী,

প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, সময় টিভি’র জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, প্রথম আলো জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্টের অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো. ইলিয়াস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।