ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে অবৈধ জ্বালানি তেল মজুতের দায়ে দুইজনের কারাদণ্ড

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ৩০, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ ঘটনা ঘটে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বি।

অভিযানে নওরীন ফিলিং স্টেশনের মালিক মো: মিজানুর রহমান (মুক্তিযোদ্ধা সড়ক, সদর) এবং পদ্মা ওয়েল কোম্পানির অ্যাজেন্ট ইমরান ট্রেডার্সের মালিক মো: মঞ্জুর হোসেন তালুকদারকে (আলিমপাড়া, সদর) অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের দায়ে আটক করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।