ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ইউটিউব দেখে গাঁজা চাষ, ফরিদগঞ্জে যুবক আটক

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ৩০, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে ইউটিউব দেখে গাঁজা চাষ করার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আটক বিল্লাল হোসেন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বিল্লালের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার মালিকানাধীন জমি থেকে চাষাবাদ করা অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক উৎপাদনের অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিল্লাল হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, তিনি ইউটিউবে ভিডিও দেখে গাঁজা চাষে উৎসাহিত হন এবং নিজের প্রায় ৮-১০ হাত জায়গায় গাছগুলো রোপণ করেন।

 

নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তিনি বলেন, “শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি। ”

 

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, উদ্ধার করা গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।