ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
গত ৮ মার্চ ২০২৬ সৌদি আরবে ক্ষেপনাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার প্রথম নামাজে জানাজা ২৭ মার্চ ২০২৬ তারিখ শুক্রবার বাদ জুমা আলখারজ জামে মুহাম্মদ আল উসমান মসজিদে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে এবং দ্বিতীয় জানাজা আলনাসফা কবরস্থানে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে আলখারজ শহরের আলনাসফা কবরস্থানের ২২ নম্বর সারির প্রথম কবরে তার মৃতদেহ সমাহিত করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন জানাজা ও দাফন কার্যে অংশগ্রহণ করেন।
এ সময় দূতাবাসের কর্মকর্তা, কোম্পানি কর্তৃপক্ষ, মৃতের সহকর্মীগণ এবং আলখারজ অঞ্চলের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
