প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬

ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

গত ৮ মার্চ ২০২৬  সৌদি আরবে ক্ষেপনাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার প্রথম নামাজে জানাজা ২৭ মার্চ ২০২৬ তারিখ  শুক্রবার  বাদ জুমা আলখারজ জামে মুহাম্মদ আল উসমান মসজিদে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে এবং দ্বিতীয় জানাজা আলনাসফা কবরস্থানে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে আলখারজ শহরের আলনাসফা কবরস্থানের ২২ নম্বর সারির প্রথম কবরে তার মৃতদেহ সমাহিত করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত  মোঃ দেলওয়ার হোসেন জানাজা ও দাফন কার্যে অংশগ্রহণ করেন।

এ সময় দূতাবাসের কর্মকর্তা, কোম্পানি কর্তৃপক্ষ, মৃতের সহকর্মীগণ এবং আলখারজ অঞ্চলের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন