ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি ভোলদিঘী কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা সোলাইমানের ইন্তেকাল

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ২৬, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি উপজেলার ভোলদিঘী কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ সোলাইমান (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, তিন পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মাওলানা সোলাইমান ছিলেন হাজারো আলেম-ওলামার প্রিয় শিক্ষক ও ওস্তাদ। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষায় গড়ে তুলেছেন, যাদের অনেকেই আজ দেশের বিভিন্ন স্থানে ইসলামী শিক্ষার খেদমতে নিয়োজিত।

বৃহস্পতিবার বিকেলে মেহের উত্তর ইউনিয়নের নায়নগর গ্রামে মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজায় বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য উলামায়ে কেরাম, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।