ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের অভিযানে ধরা পড়ল মাদক চক্রের সদস্যরা, পলাতক আরও ২ জন

মতলব দক্ষিণ(চাঁদপুর)প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত আরও দুইজন কৌশলে পালিয়ে যায়।

রবিবার (১৫ মার্চ ২০২৬) মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপাতিয়া এলাকার মাউন্দি প্রধানিয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসনাইন সানীবের সার্বিক দিকনির্দেশনা ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পলাতক আসামী সুমন প্রধানিয়ার বসতঘরে তল্লাশি চালানো হয়। এসময় রান্নাঘরে রাখা চাউলের ড্রামের ভেতর থেকে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সর্বমোট ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মর্জিনা আক্তার (২১) ও শাহনাজ আক্তার (৩০)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত সুমন প্রধানিয়া (৩৬) ও রাজিব প্রধানিয়া (২৮) পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।