ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলব কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষকের সঙ্গে পালিয়ে গেলো একাদশ শ্রেনীর ছাত্রী

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ১২, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষকের সঙ্গে একাদশ শ্রেণির এক ছাত্রীর পলায়নের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল–এর সাবেক শিক্ষক জুবাইদুল ইসলাম সিয়াম প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। ওই ছাত্রী মতলব পৌরসভার দগরপুর এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত শিক্ষক জুবাইদুল ইসলাম সিয়ামের বাড়ি হাজীগঞ্জ উপজেলায়।

জানা গেছে, কেএফটি কলেজিয়েট স্কুলে রসায়ন বিষয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি একপর্যায়ে জানাজানি হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাঁকে অব্যাহতি দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।