দীর্ঘ সময় পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে নয় বছরের শিশু বলাৎকারে অভিযুক্ত চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার।
৯ মার্চ রাতে ঢালিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন চাঁদপুর সদর মডেল থানার চৌকস পুলিশ অফিসার এসআই গাজী আবুল কালাম।
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারী ওই শিশু তারাবির নামাজ পরতে মসজিদে যাওয়ার সময়, অভিযুক্ত হৃদয় তালুকদার তাকে জোর করে পাশ্ববর্তী একটি বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ ছেপে ধরে পাশবিক নির্যাতন চালায়। নির্যাতন শেষে গলায় ছেপে ধরে এই ঘটনা বাবা-মার কাছে বললে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত হৃদয়। ফলে শিশুটি তার বাবা-মার কাছে ভয়ে বিষয়টি আড়াল করে যায়। গত ২৪ ফেব্রুয়ারী তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় হৃদয় ও তার কয়েকজন বন্ধু পুনরায় ওই শিশুর সাথে একই ঘটনা ঘটাতে গেলে ইফাতের বন্ধুরা দেখে ফেলে। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শিশুর মা ফারজানা বেগম বলাৎকারের অভিযোগে হৃদয় তালুকদারের বিরুদ্ধে ও একই ওয়ার্ডের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ পাঠানের থানায় মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায় পুলিশ দীর্ঘদিন অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামি হৃদয় তালুকদার পুলিশি হেফাজতে রয়েছে।
