ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বিক্রির জন্য বাসি খাবার সংরক্ষণ, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ৭, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক রেলওয়ে হকার্স মার্কেট ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত বিভিন্ন পোশাক, কসমেটিকসের দোকান ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।

শনিবার দুপুরে অভিযানকালে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা ও পোশাকের ক্রয় ভাউচারে অসামঞ্জস্য থাকায় ও ১ টাকা হতে ৯৯৯৯ টাকার মার্কেটকে ৫ হাজার, বিদেশি ব্রান্ডের কসমেটিকস আমদানিকারকের স্টিকার না থাকায় আহাদ কসমেটিকসকে ২ হাজার এবং বাসি গ্রিল ও মাংসের চাপ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে বাঙালিয়ানা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা সহ মোট  ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

 

 

এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনত বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর  জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।