চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিষপানে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার উপজেলার ৩নং কালোচোঁ (উত্তর) ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত লিজা (১৫) স্থানীয় মুন্সি হাজী বাড়ির প্রবাসী আলাল মিয়ার মেয়ে এবং রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে লিজা বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
