ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে আন্তর্জাতিক মানের কোরআনের হাফেজ তৈরির করাই এ রিসার্চ সেন্টারের মূল লক্ষ্য : প্রিন্স শাকিল আহমেদ

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ৪, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ড.আলমগীর পাটওয়ারী ইসলামিক রিসার্চ সেন্টার’র যাত্রা শুরু হয় জানুয়ারি ২০২৬। এ বছর থেকেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা,ওয়াকীফ ও মোতওয়াল্লী আহমদ আলী পাটওয়ারী রহ. এর প্রতিষ্ঠিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের কমপ্লেক্সে এর কার্যক্রম চালু করা হয়।

২৫ ফেব্রুয়ারি সাপ্তাহিক হাজীগঞ্জকে দেয়া এক সাক্ষাৎকারে মোতওয়াল্লী আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদ বলেন , ‘প্রতিবছরই দেশে-বিদেশে কেরাত ও কোরআনের হাফেজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐসব প্রতিযোগিতায় আমাদের হাজীগঞ্জ তথা জেলার হাফেজগণ যাতে অংশগ্রহণ করতে পারে এবং যোগ্যতা অর্জনের সফলতা আনতে পারে- সেই জন্যেই ‘ ড.আলমগীর পাটওয়ারী রিসার্চ সেন্টার ’র প্রতিষ্ঠা পায়।

আন্তর্জাতিক মানের কোরআন এ হাফেজ তৈরির বিভিন্ন প্রশিক্ষণ , তালিম ও প্রতিযোগিতার মাধ্যমে প্রশিক্ষিত করাই এ রিসার্চ সেন্টারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এর পরিকল্পনা , বাস্তবায়ন এবং সার্বিক নির্দেশনায় রয়েছেন ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স এর মোতাওয়াল্লী আলহাজ¦ প্রিন্স শাকিল আহমেদ। এর কার্যালয়ে রয়েছে-জামিয়া আহমদিয়া কাওমী মাদ্রাসার ৪র্থ তলায় । পাশেই রয়েছে- হাজীগঞ্জ-চাঁদপুরের ধর্মীয় শিক্ষার অন্যতম বাতিঘর ‘ হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা’ এবং এ ভবনেই রয়েছে জামিয়া আহমেদিয়া কাওমী মাদ্রাসা ও মুনিরিয়া হাফেজিয়া মাদ্র্াসা। ্

৩ টি মাদ্রাসায় প্রায় চার হাজারের মত শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন করছে। ক্ষণজন্মা,দানবীর ও দূরদৃষ্টিসম্পন্ন মানবহিতৈষী আলহাজ্ব আহমদ আলী পাটোয়ারী রহ.১৯৩১ সালে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এর পর আধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারীর প্রচেষ্টায় অপর দুটি মাদ্রাসা এ অঞ্চলের শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠা করা হয় । এ সব প্রতিষ্ঠানগুলো হাজীগঞ্জ তথা জেলার আর ‘ ড.আলমগীর পাটওয়ারী ইসলামিক রিসার্চ সেন্টার’র প্রতিষ্ঠায় রুপ দেন-সমাজ বিজ্ঞানী, আইনবিদ ও মোতওয়াল্লী আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।