ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ঈদকে ঘিরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ৪, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এসব জরিমানা আরোপ করা হয়।

 

অভিযানকালে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে ‘বিউটি স্টোর’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় ‘এ ওয়ান প্লাস’-কে ৫ হাজার টাকা এবং একই অপরাধে ‘ফাতেমা ফেব্রিক্স’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।

 

অভিযানে চাঁদপুর সদর স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।