ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সালমান-মাহফুজ

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ২, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৬–২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (২ মার্চ) সংগঠনটির বিদায়ী সভাপতি জহিরুল ইসলাম মির্জা ও সাধারণ সম্পাদক শাবাব সবুজ অর্ণব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের (৪৯ ব্যাচ) শিক্ষার্থী হামীদুল্লাহ সালমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (৫১ ব্যাচ) শিক্ষার্থী এম. মাহফুজুল হক (মাহফুজ)।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের মো. আল-আমিন।

 

সহ-সভাপতি পদে রয়েছেন মিলন মজুমদার, রেজনান চৌধুরী, সুমাইয়া ইসলাম সুখীসহ মোট ১৫ জন।

 

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শারমিন জাহান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরাজ আহম্মদ নাঈম, মো. সাব্বির, তন্ময় সূত্রধর তুষারসহ ১২ জন। সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন দিদার হোসেন ইফতিসহ ৫ জন।

 

 

এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন মো. ইমরান হোসাইন এবং উপ-দপ্তর সম্পাদক আহনাফ হাসান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মারজানা মাসুদ মিম। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আশিকুর রহমান আশিক এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জিসান। শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক তাসনিয়া হোসাইন দ্রতি ও উপ-শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক আফসানা আক্তার মিম।

তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিফাত আরেফিন ও উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকবর খান। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্নেহা বান্টা ও উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কায়েস আহমেদ শুভ। আইন বিষয়ক সম্পাদক মো. ফারাহ ও উপ-আইন বিষয়ক সম্পাদক সাদিয়া রহমান। ভর্তি বিষয়ক সম্পাদক সিরাজুম মনিরা ও উপ-ভর্তি বিষয়ক সম্পাদক তাশফি আক্তার। আপ্যায়ন বিষয়ক সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান।
এছাড়া সহ-সম্পাদক পদে ১৮ জন মনোনীত হয়েছেন। ৫৪তম আবর্তনের সকল শিক্ষার্থীকে কার্যকরী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। 

নবনির্বাচিত সভাপতি হামীদুল্লাহ সালমান বলেন, ‘আমাদের প্রত্যেকটি সাফল্যে যেমন চাঁদপুরের সুনাম অর্জিত হয়, তেমনি খেয়াল রাখতে হবে যেন আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে সেই সুনাম প্রশ্নবিদ্ধ না হয়। ক্যাম্পাসে চাঁদপুরের সকল শিক্ষার্থীর মধ্যে একটি সুন্দর, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদকে গড়ে তুলতে চাই।’

সাধারণ সম্পাদক মাহফুজ বলেন, ‘দলীয় বিভাজন, মতপার্থক্য কিংবা ব্যক্তিগত ভিন্নতাকে অতিক্রম করে সমন্বিত প্রচেষ্টা, উদ্ভাবনী চিন্তা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে একটি সুসংগঠিত, দায়িত্ববান ও কল্যাণকেন্দ্রিক প্ল্যাটফর্মে রূপান্তর করাই আমাদের প্রত্যয়। ঐক্যবদ্ধ মনোভাব, সুশৃঙ্খল কার্যক্রম ও পারস্পরিক বিশ্বাসের বন্ধনই আমাদের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হয়ে উঠবে।’

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।