ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে পুড়ল ছয় ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডের একটি মার্কেটের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শুক্রবার রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী সাবেক অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটোয়ারী জানান, আগুন লেগেছে দেখে দ্রুত পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসকে কল করা হয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করায় ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন তারা।

 

 

ক্ষতিগ্রস্ত আলী আশ্রাফ মার্কেটের মালিক নুরুন্নবী বলেন, তাদের মার্কেটের ১২টি দোকানের মধ্যে ছয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ফার্নিচার, টাইলস অ্যান্ড স্যানিটারি, হার্ডওয়্যার ও পাইপের দোকান। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।

স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দুটি ইউনিট ও এলাকাবাসী দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় পুরো মার্কেটটি রক্ষা পেয়েছে। তিনটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।