ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ইফতার বিতরণ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বাবু হরিদাস চন্দ্র

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের কোমরপুর বাজারের পশ্চিম পার্শ্বে মধ্য রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণীদাস এর ব্যক্তিগত উদ্যোগে রমাদান উপলক্ষে বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারী সকাল ১১টায় মন্দিরের আশপাশের অসহায় দরিদ্র মানুষের মাঝে ১০ টন চাউল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ করেছেন রমজান মাস উপলক্ষে।

তিনি প্রতিজনকে ১০ কেজি হারে সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে এসব চাল বিতরণ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন।

এসব চাল বিতরণে উপস্থিত ছিলেন,ওই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবু হরিদাস চন্দ্র,সাধারণ সম্পাদক শ্রী বিপুল চন্দ্র বর্মন,ম্যানেজার পরিতোষ চন্দ্র বর্মন, সদস্য উজ্জ্বল চন্দ্র দেবনাথ,অজিত চন্দ্র দেবনাথ, শ্যামল চন্দ্র বর্মন সহ আরো অনেকে।

বাবু হরিদাস চন্দ্রের এমন মহতি উদ্যোগকে সব শ্রেণীর পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন। জয় হোক মানবতার জয়,হোক সবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।