ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা ব্রিজের নিচে ধান ক্ষেতে মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেতে পায়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তিকে মেরে ব্রিজের ওপর থেকে ফেলে দেয়া  হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে  রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। লাশ শনাক্তকরণের কাজ চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।