ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার:
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালী থানার অধীনস্থ এলাকায় একটি ছয়তলা ভবনের কাপড়ের গুদামে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক পিলারে শর্টসার্কিট থেকে স্তুপ হয়ে থাকা ডিসলাইন ও ওয়াই-ফাই লাইনের তারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের গুদামঘরে থাকা কাপড়ে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিস-এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আরও ৩টি স্টেশনের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাত ৯টা পর্যন্ত দমকল বাহিনীকে আগুন সম্পূর্ণ নির্বাপণ ও কুলিং কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।