ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে টাকা বিতরণকালে স্বতন্ত্র প্রার্থীর কর্মী মাদ্রাসা শিক্ষক আটক

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের কর্মী জাহাঙ্গীরকে টাকা বিতরণকালে এলাকাবাসী আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের কেরোয়া গ্রাম তাকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর উপজেলার গাজীপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।